Discover One of the Best College in Sylhet.

SAARC International College Bangladesh (SICB) is an educational institution located in Sylhet, Bangladesh. It was established in 2010 and focuses on providing high-quality education, skill development, and professional training to students.

সার্ক-ই-কুইজ কন্টেস্ট এর নিয়মাবলী

  • কেবল ২০২৬ সালের সিলেট বিভাগের এসএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুইজে অংশগ্রহণ করতে পারবেন|
  • একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন|
  • প্রত্যেক প্রতিযোগীকে সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশের অফিসিয়াল ফেইসবুক পেজ www.facebook.com/sicbd এবং ওয়েবসাইটwww.sicb.edu.bd এ প্রবেশপূর্বক প্রদর্শিত লিংক এ ক্লিক করে সঠিক নাম, মোবাইল নাম্বার, এসএসসি/সমমান, পরীক্ষার সাল ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ২১ মে,২০২৬ দুপুর ১২ ঘটিকা থেকে সরাসরি কুইজে অংশগ্রহণ করতে পারবেন|
  • পরবর্তী নির্দেশনা অনুযায়ী কুইজটি চলবে।
  • কুইজ সম্পন্ন করার জন্য নির্ধারিত পাাঁচ মিনিট সময় থাকবে|
  • প্রতিযোগিতায় বাংলা, ইংরেজি, গণিত ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্ন MCQ পদ্ধতিতে হবে| একজন প্রতিযোগীকে নির্ধারিত সময়ের মধ্যে যতগুলো সম্ভব উত্তর প্রদান করতে হবে| একটি প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্ন প্রতিযোগীর ডিভাইসে ভেসে উঠবে| এভাবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত একের পর এক প্রশ্ন আসতে থাকবে|
  • যে কোন প্রতিযোগী লগ-ইন করার পর তার ডিভাইসে একের পর এক প্রশ্নের আগমন, উত্তরের সঠিকতা নির্ধারণ ও বিজয়ী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কম্পিউটার জেনারেটেড হবে| কোন ম্যানুয়াল প্রসেস থাকবে না|
  • নির্ধারিত সময়ের ভেতর সঠিক উত্তরদাতাদের ক্রমানুসারে ১ম থেকে ২০তম বিজয়ী নির্বাচিত হবেন|
  • একাধিক প্রতিযোগীর সমান সংখ্যক প্রশ্নের উত্তর সঠিক হলে তাদের মধ্যকার লটারীর মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা হবে|
  • ১ম পুরস্কার নগদ ৭০০০ হাজার টাকাসহ সর্বমোট ২০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে|
  • প্রতিযোগিতা পরিচালনা, ফলাফল ও পুরস্কার বিতরণ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে|
  • বিজয়ীদের তালিকা প্রতিষ্ঠানের উপর্যুক্ত ফেইসবুক পেজ থেকে লাইভে এবং ওয়েবসাইট এর মাধ্যমে প্রকাশ করা হবে|
  • পুরস্কার প্রদানের সময় ও পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে|
  • কুইজ সংক্রান্ত সর্বশেষ সকল তথ্য জানতে ও সার্ক ইন্টারন্যাশনাল কলেজ বাংলাদেশ সম্পর্কে অবগত হতে ভিজিট করুন www.sicb.edu.bd, www.facebook.com/sicbd
  • সকল বিষয়ে আরও বিস্তারিত জানতে সরাসরি কলেজ ক্যাম্পাস (দর্জিপাড়া, পূর্বমিরাবাজার, সিলেট-০১৭৪২-৭৮৭৪৭৩) ভিজিট করুন